TERMS & CONDITIONS
নিয়ম ও শর্তাবলী
বাংলাদেশের আইসিটি সেক্টরে SINDABADHOST একটি আইটি কোম্পানি। SINDABADHOST ২০১৬ সাল থেকে ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ওয়েব সার্ভার, ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, অনলাইন রেডিও, গ্রাফিক ডিজাইন সহ আরও কিছু সার্ভিস অনেক দিন যাবৎ পরিচালনা করে আসছে। SINDABADHOST এর সার্ভিস ব্যবহার করার পূর্বে শর্তগুলি ভালোভাবে পড়ুন, আপনি যদি আমাদের পরিষেবাগুলি নিতে আগ্রহী হন তবে আমাদের শর্তগুলির সাথে সম্মত হওয়া বাধ্যতামূলক।
SINDABADHOST পরিচালিত ওয়েবসাইটে সংগৃহীত তথ্যের একমাত্র মালিক। SINDABADHOST আমাদের ওয়েব সাইটের বিভিন্ন পয়েন্টে আমাদের ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।
SINDABADHOST ওয়েব সাইট ব্যবহার করার জন্য, একজন ব্যবহারকারী প্রথমে একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধনের সময় একজন ব্যবহারকারীকে যোগাযোগের তথ্য দিতে হবে (যেমন নাম এবং ইমেল ঠিকানা)। আমরা এই তথ্যটি ব্যবহার করে ব্যবহারকারীর সাথে আমাদের সাইটের পরিষেবাগুলি সম্পর্কে যোগাযোগ করতে পারি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহারকারীকে NID বা অন্য ডকুমেন্ট দিতে হতে পারে
১. SINDABADHOST একাউন্টের ইমেইল বা অন্য কোনো তথ্য পরিবর্তন এর ক্ষেত্রে
২. SINDABADHOST একাউন্ট ভেরিফাই করার সময়
৩. যেকোনো কারণে ডোমেইন বা হোস্টিং সাসপেন্ড হলে
৪. বিডিআইক্স সার্ভিস এর ক্ষেত্রে
ওপরের দেওয়া সকল তথ্য SINDABADHOST কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখবে। যদি SINDABADHOST শর্তবলিগুলো না মেনে ব্যবহারকারী কোনো আইনি পদক্ষেব নিয়ে থাকেন তাহলে SINDABADHOST ব্যবহারকারী তথ্য ব্যবহার করে আইনি পদক্ষেপ নিতে পারবে।
১. ডোমেইন, হোস্টিং, ভিপিস, ইমেইল হোস্টিং, রিসেলার হোস্টিং ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া হয়ে থাকে, যদি টেকনিকেল বা পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা না থাকে। তবে কোনো কারণে ইনস্ট্যান্ট একটিভ না হলে ৫-৩০ মিনিট পর্যন্ত সময় নেওয়া হতে পারে।
অন্নান্য সার্ভিস এর ক্ষেত্রে ৫ মিনিট থেকে সর্বোচ ৭২ ঘন্টা সময় লাগতে পারে ডেলিভারি দিতে।
২. গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করার পর কোনো কারণে ইনভয়েস আনপেইড দেখালে আপনার পেমেন্ট ইনফো দিয়ে টিকেট ওপেন করুন, SINDABAD HOST গেটওয়ের সাথে যোগাযোগ করে সমাধান টি জানাবে সেই ক্ষেত্রে ৬ঘন্টা থেকে ৭২ ঘন্টা সময় লাগতে পারবে, এমতো অবস্থায় আপনার অর্ডার একটিভ হবে না।
নোট: এই ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে এর সাথে আমাদের যোগাযোগ করতে হতে পারে সেই জন্য থার্ড পার্টি এর রিপ্লাই দিতে বিলম্ব হতে পারে, রিপ্লাই দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ম্যানুয়েল পেমেন্ট এর ক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ/ব্যাংক/পেপাল এর জন্য ৫ মিনিট থেকে ১২ ঘন্টা সময় লাগতে পারে।
নোট: যদি ম্যানুয়েল পেমেন্ট এর সময় রেফারেন্স হিসাবে ইনভয়েস নাম্বার ভুল দেওয়া হয় তাহলে ওই ভুল ইনভয়েস টি পেইড হয়ে সার্ভিস একটিভ হয়ে যাবে, এই অবস্থায় টাকা রিফান্ড গ্রহণ যোগ্য হবে না, ক্লায়েন্টকে নতুন করে টাকা পেমেন্ট করতে হবে।
১. শেয়ার্ড হোস্টিং জন্য রিটার্ন নীতি প্রযোজ্য, ব্যবহারকারী ইচ্ছা করলে ৭ দিনের মধ্যে কোনো কারণ না দেখিয়ে রিফান্ড নিতে পারবে, ৭ দিন এর বেশি হলে রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করা হবে না।
২. যেকোনো ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে বা ট্রান্সফার শুরু হয়ে গেলে সেই ডোমেইন টাকা রিফান্ড করা হবে না।
৩. যেকোনো VPS বা Dedicated সার্ভার সম্পূর্ণ নন রিফান্ডেবল
৪. রিসেলার হোস্টিং এ কোন মানিব্যাক গ্যারান্টি নেই
৫. যদি আমাদের টার্মস না মানার কারণে আপনার সার্ভিস ক্যানসেল/ সাসপেন্ড /টার্মিনেট করে দেওয়া হয় তাহলে এটার জন্য কোনো রিফান্ড গ্রহণ যোগ্য হবে না।
৬. ক্লায়েন্টের একাউন্টে জমা কৃত টাকা রিফান্ড দেওয়া যাবে না, এটা যেকোনো সার্ভিস কিনতে ব্যবহার করা যাবে।
৭. সার্ভিস রিনিউ করার পর রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না
৮. সার্ভিস ডাউনগ্রেড করলে কোনো টাকা রিফান্ড বা ক্রেডিট গ্রহণযোগ্য হবে না
৯. ক্লায়েন্ট এরিয়া ব্যতীত অন্য কোনও স্থান থেকে ক্যানসেল রিকোয়েস্ট করলে গ্রহণ করা হবে না।
১০. ক্যানসেল রিকোয়েস্ট সাবমিট দেওয়ার পর কোনো ভাবেই ওই একাউন্ট রিএক্টিভে করা যাবে না, আপনাকে নতুন করে প্যাকেজ কিনতে হবে।
১১. ক্যানসেল রিকোয়েস্ট সাবমিট দেওয়ার পর বিলিং ডিপার্টমেন্ট একটা টিকেট ওপেন করুন, এরপর ১দিন থেকে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে গেটওয়ের ওপর নির্ভর করে। যেকোনো রিফান্ডের জন্য সেন্ডিং চার্জ/ গেটওয়ে চার্জ /ক্যাশ আউট চার্জ কেটে রাখা হবে।
*যদি SINDABAD HOST একাউন্টে ক্রেডিট ব্যালেন্স রিফান্ড নিলে ১মিনিট -১ঘন্টা মধ্যে রিফান্ড পেয়ে যাবেন, টিকিটে ক্রেডিট ব্যালেন্স রিফান্ড নিতে চান লিখে দিতে হবে।
SINDABAD HOST ২৪ ঘন্টা ৭ দিন সাপোর্ট দিয়ে থাকে – সাপোর্ট টিকেট /লাইভ চ্যাট /কল সেন্টার /ফেসবুক পেজ মেসেঞ্জার এর মাধ্যমে।
নোট: লাইভ চ্যাট /কল সেন্টার /ফেসবুক পেজ মেসেঞ্জার এ টেকনিকেল সাপোর্ট পাওয়া যাবে না, টেকনিকেল সাপোর্ট এর জন্য সাপোর্ট টিকেট ওপেন করতে হবে SINDABAD HOST এজেন্ট ৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে রিসপন্স করবেন। বিশেষ কিছু ছুটির দিন এবং বিশেষ কোনো কারণে লাইভ চ্যাট বন্ধ থাকতে পারে এবং টিকেট রিপ্লাই দিতে সময় লাগতে পারে।
SINDABAD HOST সাপোর্ট লেভেল
১. SINDABAD HOST L1 Support প্রাথমিক পর্যায়ের সাপোর্ট দিয়ে থাকেন
২. SINDABAD HOST L2 Support মিডিয়াম পর্যায়ের সাপোর্ট দিয়ে থাকেন
৩. SINDABAD HOST L3 Support উচ্চ পর্যায়ের সাপোর্ট দিয়ে থাকেন
৪. SINDABAD HOST L1 Support এবং L2 Support সাপোর্ট টিকেটের রেসপন্স টাইম ৫ মিনিট থেকে ১ ঘন্টা
৫. L3 Support রেসপন্স টাইম ১ ঘন্টা থেকে ৬ ঘন্টা।
# সমস্যা এর ওপর নির্ভর করে রেসপন্স টাইম এবং সল্যুশন দেওয়ার ক্ষেত্রে সময় কম বেশি হতে পারে। থার্ড পার্টি কোম্পানি এর জন্য ১ দিন থেকে ৭ দিন ও লাগতে পারে, থার্ড পার্টি কোম্পানি রেসপন্স টাইম ওপর নির্ভর করবে।
* বিলিং এবং অন্যান্য সাপোর্ট রেসপন্স টাইম ১ঘন্টা থেকে ২৪ ঘন্টা
# নোট: কল সাপোর্টে সব সময় লো পাইওরিটি দিয়ে থাকি এই কারণে কল রিসিভ নাও হতে পারে, আমাদের লাইভ চ্যাট এবং টিকেট সাপোর্ট ব্যবহার করুন, লাইভ চ্যাটে ইনস্ট্যান্ট এবং সাপোর্ট টিকেটে ৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে রেসপন্স পাওয়া যাবে।
১. ডোমেইন অর্ডার করার পর যদি ডোমেইন রেজিস্টার করা হয়ে যায় তাহলে, তখন টাকা ফেরত চাইলে সেটা ফেরত দেওয়া হবে না
২. অর্ডার করার সময় কোনো তথ্য ভুল দিলে সেই দায়ভার আপনাকে নিতে হবে, সবসময় নিজে চেষ্টা করবেন সকল তথ্য দিয়ে অর্ডার দেওয়ার জন্য, যদি কোম্পানির কোনো স্টাফ আপনার কাজটি করে দেয় ওই সময় যদি কোনো ভুল হয় সেটার দায়ভার ও আপনার ওপর যাবে কারণ স্টাফ আপনাকে সাহায্য করতে কাজটি করেছে, এই জন্য সব সময় আপনি অর্ডার করবেন যাতে ভুল না হয়
৩. ডোমেইন রেজিস্টার করার পর আপনার মেইল চেক করবেন, অনেক গুরুত্ব পূর্ণ মেইল যেতে পারে, যেমন ডোমেইন ভেরিফাই কনফার্মেশন লিংক সহ বিলিং এর তথ্য যাবে, ডোমেইনের ভেরিফাই লিংক কনফার্ম না করলে ডোমেইন সাসপেন্ড হয়ে যাবে সেটার দায়ভার আপনাকে নিতে হবে
৪. **আপনার ডোমেইন Expire হওয়ার আগে ডোমেইন রিনিউ করে নিতে হবে, Expire হয়ে গেলে এক্সট্রা ফী দিতে হতে পারে, ডোমেইন Expire হয়ে গেলে ট্রান্সফার এলাও করা হবে না।
৫. DMCA রিপোর্ট /স্পামিং /ট্রেডমার্ক/ফিশিং লিংক সহ অন্নান্য রিপোর্ট আসলে SINDABAD HOST কোনো প্রকার নোটিফাই ছাড়াই ডোমেইন সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে, এরপর ক্লায়েন্ট এর কোনো প্রকার আপত্তি গ্রহণ যোগ্য হবে না। ট্রেডমার্ক ডোমেইন রেজিস্টার করলে SINDABAD HOST কোনো প্রকার নোটিফাই ছাড়াই সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে।
৬. SINDABAD HOST ডোমেইন প্যানেল WHMCS প্রোভাইড করে থাকে এই প্যানেল থেকে ফুল ডোমেইন কন্ট্রোল করা যাবে, ডোমেইন কন্ট্রোল ফিচার গুলো ডোমেইন পেজে দেওয়া রয়েছে, যদি ক্লায়েন্ট অন্য কোনো প্যানেলের জন্য দাবি করে সেটা গ্রহণ যোগ্য হবে না। এমন কি ডোমেইন অন্য প্রোভাইডারে মুভ করে দেওয়ারও কোনো সুযোগ নেই, শুধু SINDABAD HOST ইন্টারনাল একাউন্টে মুভ করা যাবে।
৭. যেকোনো ডোমেইন কেনার পূর্বে উক্ত ডোমেইনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ রেজিস্ট্রি এর ওয়েবসাইট থেকে তাদের শর্তবলি ভালো করে দেখে নিন, SINDABAD HOST থেকে ডোমেইন কেনার পর মেইন কোম্পানি সাসপেন্ড এবং ডিএক্টিভ করে দিলে আমাদের কিছুই করার থাকবে না, সেই ক্ষেত্রে মেইন কোম্পানি অর্থাৎ রেজিস্ট্রি এর সাথে যোগাযোগগ করতে হবে, এইরকম কমপ্লেইন গ্রহণ যোগ্য নয় SINDABAD HOST থেকে ডোমেইন কিনেছি SINDABAD HOST ঠিক করে দিবে। SINDABAD HOST শুধু এখানে একজন ডোমেইন রিসেলার হিসাবে কাজ করে, SINDABAD HOST কাছে সকল এক্সেস থাকে না বিধায় সব কিছু করতে পারে ।
৮. ডোমেইন কেনার পর অনেক সময় গুগল এবং ফেসবুকের কনটেন্ট ভায়েলেশন এর জন্য ডোমেইন ব্লক করে, অথবা ডোমেইন আগে কেউ ক্রয় করে ব্যবহার করার কারণে আগে থেকেই ব্লক থাকতে পারে, সেই ক্ষেত্রে কাস্টমারকে এই দায়ভার নিতে হবে।
নতুন ডোমেইন কেনার পর অনেক সময় বাংলাদেশ থেকে ডোমেইন টি ব্লক দেখায় যেটা মূলত BTCL ব্লক করে দিয়েছে, ডোমেইন কেনার পূর্বে অবশ্যই ডোমেইন টি ব্লক রয়েছে কিনা চেক করে নিতে হবে। ডোমেইন কেনার পর কোনো আপত্তি গ্রহণ যোগ্য হবে না এমন কি টাকা রিফান্ড ও হবে না।
১০. যেকোনো ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই ডোমেইন টাকা রিফান্ড করা হবে না, কোনো ডোমেইন ট্রান্সফার শুরু হয়ে গেলে সেটারও রিফান্ড করা হবে না।
৯. আমাদের ডোমেইন এ কোনো এডাল্ট কনটেন্ট বা রাষ্ট্র বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করে থাকেন তাহলে ডোমেইন সাসপেন্ড করে দেওয়া হবে কোনো রকম নোটিশ ছাড়াই
ডোমেইন রিসেলার
১. ডোমেইন রিসেলার এর ফান্ড নেওয়ার পর সেটা আর রিফান্ড দেওয়া হবে না, আপনাকে সব ফান্ড ডোমেইন রেজিস্টার এর কাজে ব্যবহার করতে হবে।
২. SINDABAD HOST কোথা থেকে ডোমেইন রেজিস্টার করবে সেই সকল কোনো ইনফো ক্লায়েন্টকে জানানো হবে না, পুতুলহোস্ট ডোমেইন রিসেলার এবং ডোমেইন ম্যানেজ এর জন্য অবশ্যই একটা প্যানেল প্রদান করবে।
১। আমাদের থেকে হোস্টিং কেনার পর সম্পূর্ণ সিপ্যানেল আপনি বুঝে নিবেন, যদি বুঝে না নেন তাহলে সেই দায়ভার ক্লাইন্টকে নিতে হবে, সিপ্যানেল বুঝে পাওয়ার পর না বুঝে কোন ফাইল ডাটাবেজ চেঞ্জ / ডিলিট করলে সেই দায়ভার ক্লাইন্টকে নিতে হবে।
২। আমাদের হোস্টিং এ কোনো এডাল্ট কনটেন্ট/বেটিং/পিটিসি /ইনভেসমেন্ট/ডলার কেনা বেচার সাইট বা রাষ্ট্র বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না, কোন ধরনের ইলিগাল ওয়েবসাইট বা ডেমো রাখা যাবে না , যদি ব্যবহার করে থাকেন তাহলে হোস্টিং সাসপেন্ড বা রিমুভ করে দেওয়া হবে কোনো রকম নোটিশ ছাড়াই
৩। আমাদের হোস্টিং নেওয়ার পর যদি ফেইসবুক আপনার ডোমেইন ব্লক করে সেটার জন্য কোম্পানি দায়ী থাকবে না, কাস্টমারকে দায়ভার নিতে হবে।
৪। যদি আপনি সময় মত হোস্টিং বিল পেমেন্ট না করে অর্থাৎ বিলের নির্ধারিত সময় পার হয়ে ৭ দিন অতিরিক্ত হয়ে গেছে তাহলে কোনো রকম নোটিশ ছাড়াই হোস্টিং মুছে ফেলা হবে, যেটার ডাটা বা ফাইল ফিরিয়ে আনা সম্ভব হবে না, আপনাকে অবশ্যই মেইল চেক করে অথবা বিলিং পোর্টাল লগইন করে বিল এর সময় জেনে নিতে হবে, অনেক সময় মেইল বা এসএমএস নাও যেতে পারে এই জন্য আপনাকে পোর্টাল লগইন করে দেখে নিতে হবে। এবং ডিলিট হওয়ার আগেই পে করতে হবে
৫। SINDABAD HOST শেয়ার্ড হোস্টিং কোনো স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে না, যেমন ভিডিও অডিও ফাইল ডাউনলোড আপলোড হিসাবে ব্যবহার না করা, শুধু ওয়েবসাইট ডাটাবেস এবং ফাইল যতখুশি ততো রাখা যাবে নির্দিষ্ট প্লানের ওপর
৬। DMCA রিপোর্ট /স্পামিং /ট্রেডমার্ক/ফিশিং লিংক সহ অন্নান্য রিপোর্ট আসলে SINDABAD HOST কোনো প্রকার নোটিফাই ছাড়াই হোস্টিং সাসপেন্ড অথবা টার্মিনেট করে দেওয়ার ক্ষমতা রাখে, এরপর ক্লায়েন্ট এর কোনো প্রকার আপত্তি গ্রহণ যোগ্য হবে না.
৭। মেইল ডেলিভারি: শেয়ার্ড হোস্টে মেইল ডেলিভারির জন্য নিচ্ছয়তা প্রদান করা হয় না, যেহেতু একই সার্ভারে অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট হোস্ট করা থাকে যে কারণে কোনো ইউজার স্পামিং বা ফিসিং জাতীয় কাজ করার কারণে আইপি রেপুটেশন লো হলে মেইল ডেলিভারি ফেইল্ড হতে থাকে। মেইলের জন্য মেইল হোস্ট বেটার সল্যুশন।
৮। Backups and Data Loss: SINDABAD HOST সার্ভার ক্র্যাশ বা কোনো টেক রিলেটেড কারণে ডাটা নষ্ট হলে সেটার দায়ভার নিবে না, SINDABAD HOST শুধু হোস্টিং সার্ভিস প্রোভাইড করেছে ডাটা ব্যাকআপ সংরক্ষণের দায়িত্ব নেয় নি, এরপর SINDABAD HOST অটোমেটিকলি ডাটা রিমোট সার্ভারে সংরক্ষণ করে থাকে, টেকনিকেল কারণে অনেক সময় রিমোট সার্ভারে ডাটা জমা নাও হতে পারে, এই জন্য সিপ্যানেল থেকে ক্লায়েন্টকে ব্যাকআপ নিয়মিত নিজ দায়িত্বে ডাউনলোড করে রাখতে হবে। SINDABAD HOST রিমোট ব্যাকআপ এরও নিচ্চয়তা প্রদান করে না। ক্লায়েন্টের নিজের নিরাপত্তার জন্য সিপ্যানেল থেকে ব্যাকআপ সংরক্ষণ করে রাখুন।
৯। Site Migration / Transfer: SINDABAD HOST সিপ্যানেল থেকে সিপ্যানেল ফ্রি মাইগ্রেশন করার সুবিধা দিয়ে থাকে, সিপানেলের সংখ্যা এবং ডিস্ক এর ওপর নির্ভর করে মাইগ্রেশন করতে ১ঘন্টা থেকে ৭২ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যেকোন ম্যানুয়াল মাইগ্রেশন করতে চাইলে চার্জ প্রযোজ্য হবে ৫০০-২০০০টাকা পর্যন্ত।
ভিপিএস বা ডেটিকাটেড সার্ভারের জন্য রুট এক্সেস থেকে মাইগ্রেশন সম্পূর্ণ ফ্রি,
নন রুট থেকে ট্রান্সফার ২০ টি অ্যাকাউন্ট ফ্রি , তারপরে প্রতিটি একাউন্টের জন্য ১০০ টাকা চার্জ করা হবে। রিসেলারদের একই শর্ত প্রযোজ্য।
১০। ব্যাকআপ: SINDABAD HOST ৭/১৪ দিনের অটো রিমোট ব্যাকআপ নিয়ে থাকে তবে এই ব্যাকআপের কোনও নিশ্চয়তা প্রদান করে না। রিমোট সার্ভার বা মূল সার্ভারের কোনো ক্রটির কারণে ব্যাকআপ নিতে ব্যর্থ হতে পারে, এই ব্যাকআপগুলি কেবল আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। SINDABAD HOST সুপারিশ করে যে ক্লায়েন্টরা তাদের ব্যক্তিগত কম্পিউটার বা স্টোরেজ সার্ভারে তাদের ডেটা নিয়মিত ব্যাকআপ রাখার জন্য। সার্ভার ক্রাশ বা কোনো কারণে ডাটা মিসিং হলে এটির জন্য SINDABAD HOST দায় নিবে না।
দ্রষ্টব্য: অডিও ভিডিও জিপ ফাইল রিমোট ব্যাকআপে রাখা হয় না, শুধুমাত্র ওয়েবসাইটের সামগ্রী এবং ডাটাবেস ব্যাকআপ রাখা হয়।
১১। সাসপেন্ডেড বা টার্মিনেটেড অ্যাকাউন্ট ব্যাকআপ: যদি আপনার সাসপেন্ডেড বা টার্মিনেট অ্যাকাউন্টের ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে আপনাকে ৳৫০০ এককালীন ফি প্রদান করতে হবে। আমরা শুধুমাত্র ৭ দিনের জন্য টার্মিনেটেড অ্যাকাউন্ট ব্যাকআপ রাখি। দ্রষ্টব্য: টার্মিনেটেড একাউন্টের ব্যাকআপের ক্ষেত্রে আমরা কোনও গ্যারান্টি প্রদান করি না।
১২। DMCA সম্মতি: আমাদের বেশিরভাগ সার্ভারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, যা আপনার ওয়েব উপস্থিতিকে মার্কিন আইনের আওতাধীন করে। ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (DMCA) এর মতো আইন। আইন অনুসারে আমাদের আপনাকে DMCA টেকডাউন নোটিশ, UDRP নোটিশ ইত্যাদির মতো নোটিশ পাঠাতে হতে পারে, দয়া করে মনে রাখবেন যে আমরা অনুরোধগুলি মেনে চলব।
১৩। যেগুলো গ্রহণযোগ্য নয়:
Movie Downloading Uploading Audio/Video
Copyrighted material Audio/Video/image/content
IRC Scripts/Bots or IRCD (irc servers)
Proxy Scripts/Anonymizers
Image Hosting Scripts (similar to Photobucket or Tinypic)
AutoSurf/PTC/PTS/PPC sites
Bruteforce Programs/Scripts/Applications
Mail Bombers/Spam Scripts
Banner-Ad services (commercial banner ad rotation)
File Dump/Mirror Scripts (similar to rapidshare)
Commercial Audio Streaming (more than one or two streams)
High-Yield Interest Programs (HYIP) or Related Sites
Investment Sites (FOREX, E-Gold Exchange, Second Life/Linden Exchange, Ponzi, MLM/Pyramid Scheme)
Lottery/Gambling Sites
Hacker focused sites/archives/programs
Sites promoting illegal activities
Broadcast or Streaming of Live Sporting Events (UFC, NASCAR, FIFA, NFL, MLB, NBA, WWE, WWF, etc)
Any bots, including IRC or other social bots e.g. Telegram bots
Any Warez (i.e. copyrighted content you do not have rights to)
Phishing Content
Bulk mailing
Audio streaming
Video “tube” websites
IP Scanners, Brute Force Programs;
Any financial institution websites (banking, insurance, investment) unless explicitly approved in writing from our team who will ask to see proof of regulatory approval.
Pharmaceutical websites
Lottery sites
File Storage, including movies, applications, computer backups
File upload websites
Distribution of confidential and personal information;
Mobile app downloads
NextCloud/OpenCloud
Any account found to be hosting the above will be immediately taken offline.
১. BDIX ভিপিস এবং All Dedicated Server এর ক্ষেত্রে অবশ্যই NID Card দিতে হবে।
২. VPS বা Dedicated সার্ভার ক্যানসেল করতে চাইলে কম পক্ষে ১ মাস পূর্বে ক্যানসেল রিকোয়েস্ট দিতে হবে, যদি ১ মাস পূর্বে ক্যানসেল রিকোয়েস্ট না করা হয় তাহলে পরবর্তী মাসের বিল পরিশোধ করতে হবে।
৩. রিফান্ড – দুর্ভাগ্যবশত আমরা ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার বা কোনও রিসেলার হোস্টিংয়ের জন্য কোনও রিফান্ড অফার করি না।
৪. ভিপিএস সিপিইউ ব্যবহার: ক্লায়েন্ট তার ভিপিএস-এ এমন কোনো প্রসেস চালাবেন না যা দীর্ঘ সময় ধরে ভিপিএস-এ ০.৯ এর উপরে সিপিইউ লোড তৈরি করে অথবা দীর্ঘ সময় ধরে হোস্ট নোডে উচ্চ সিপিইউ লোড তৈরি করে। অন্য কথায়, ক্লায়েন্ট দীর্ঘ সময় ধরে নিজের জন্য একটি সম্পূর্ণ কোর-এর সমতুল্য ব্যবহার করবেন না। বিঘ্ন সৃষ্টিকারী সিপিইউ ব্যবহার এর ফলে রিবুট, শাটডাউন, এবং/অথবা ভিপিএস সাসপেনশন হতে পারে, সময়কাল নির্বিশেষে।
৫। ব্যাকআপ: ভিপিএস/ডেডিকেটেড সার্ভার ব্যবহারকারীদের ডিফল্টভাবে কোনো ডেটা ব্যাকআপ অপশন অন্তর্ভুক্ত থাকে না। এমনকি কোনো দুর্যোগ পুনরুদ্ধারের উদ্দেশ্যে পুতুল হোস্টের সাইডে ভিপিএস/ডেডিকেটেড সার্ভার গ্রাহকের ডেটার কোনো ব্যাকআপ সংরক্ষণ করা হয় না। সুতরাং, তাদের ব্যাকআপ কৌশল তৈরি করা সর্বদা গ্রাহকের দায়িত্ব।
৬ . নিম্নলিখিতগুলি কঠোরভাবে নিষিদ্ধ ব্যবহার এবং আপনার অ্যাকাউন্টে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে স্থগিত এবং/অথবা বন্ধ করে দেওয়া হতে পারে:
Minecraft and its variations and anything related to Minecraft including control panels or websites about Minecraft. (Yes, we mean it. We will not make any exceptions.)
Multics
Chobots, Starbound, Runescape
Teamspeak and Mumble
Denial of Service (DoS) attacks
Port scanning
TOR/VPN/Proxy/Any kind of anonymity services not allow
Digital Millenium Copyright Act (DMCA), including for Subscribers that are of foreign heritage and/or operating in a foreign country.
Torrents
Illegal downloads/Piracy
CamFrog
Virtual currency (*coin) mining
HentaiAtHome
IP spoofing
Fake/Replica product websites
World Community Grid
HYIP websites
Booter/Stresser websites
HitLeap or any artificial traffic creation
iBusinessPromoter or similar software
LIULIANGKUANG
Chinese private game servers or websites
Nested Virtualization
Anything related to ZenCash
Any kind of high CPU, IO and network usage
১. ওয়েবসাইট ডেলিভারি নেওয়ার সময় কাস্টমার অবশ্যই সব কিছু বুঝে নিবে, যদি বুজে না নেই সেটা কাস্টমারের দায়ভার নিতে হবে , ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার পর কাস্টমার কোনো কিছু চেঞ্জ করার ফলে বা কোনো সেটিং বা কোড বা প্লাগিন চেঞ্জ বা ডিলেট করার কারণে ওয়েবসাইট যদি নষ্ট বা এলোমেলো হয়ে যায়, যায় জন্য সম্পূর্ণ দায়ভার কাস্টমারের, পরবর্তীতে এটা ঠিক করতে হলে ফী দিতে হবে, আমরা শুধু এককালীন ওয়েবসাইট ফী নিয়ে থাকি এই জন্য ওয়েবসাইট ডেলিভারি এর পর দায়িত্ব কাস্টমারের। পরবর্তীতে এইসকল কথা গ্রহণ যোগ্য নয়
১. আমি ওয়েবসাইট এর কিছুই করি নাই, আমি অনেক দিন ঢুকি নাই
২. আমি কিছু চেঞ্জ করি নাই, আমি জানি না
৩. আমি না বুঝে এইগুলো করছি
এই সকল প্রশ্নের উত্তর একটাই যখন ওয়েবসাইট ডেলিভারি দেওয়া হয়েছিল, তখন আপনাকে কমপ্লিট ওয়েবসাইট দেওয়া হয়েছিল।
২. আমাদের সকল ওয়েবসাইট থিমে GPL লাইসেন্স ব্যবহার করা সুতরাং একই থিম বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে, কেউ বলতে পারবে না এটা আমার অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যদি কারও প্রিমিয়াম ওয়েবসাইট থিম দিয়ে বানিয়ে নেই তাহলে সেই থিম শুধু তারই থাকবে আর কেউ ব্যবহার করতে পারবে না।
১. ওয়েবসাইট ডেলিভারি
১। SINDABAD HOST কোনো কারণ ছাড়াই কাস্টমার একাউন্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে
২। SINDABAD HOST রেজিস্টার করার পর একাউন্ট কোনোভাবেই রিমুভ বা ডিলিট করা সুযোগ নেই, তবে ইনফরমেশন আপডেট করা যাবে শর্ত সাপেক্ষে।
৩।SINDABAD HOST রেজিস্টার করার সময় অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্টার করবেন। পরবর্তীতে NID বা অন্য ডকুমেন্ট দিতে হতে পারে। যেসকল ক্ষেত্রে ডকুমেন্ট চাইবে
- SINDABAD HOST একাউন্টের ইমেইল বা অন্য কোনো তথ্য পরিবর্তন এর ক্ষেত্রে
- SINDABAD HOST একাউন্ট ভেরিফাই করার সময়
- যেকোনো কারণে ডোমেইন বা হোস্টিং সাসপেন্ড হলে
৪। খারাপ ব্যবহারের ক্ষেত্রে
SINDABAD HOST সার্ভিস সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ক্লায়েন্ট SINDABAD HOST স্টাফ অ্যাডমিন এবং অন্নান্য কোনো পারসন এর সাথে খারাপ আচরণ করে তাহলে SINDABAD HOST ক্লায়েন্টের একাউন্ট সাসপেন্ড বা রিমুভ বা ক্লোজ করে দেওয়ার ক্ষমতা রাখে। পরবর্তীতে কোনো ভাবেই একাউন্ট রিএক্টিভ করা হবে না, একাউন্টে থাকা সকল সার্ভিস ব্যবহারের অযোগ্য হয়ে যাবে।
৫। সার্ভিস পেমেন্টস:
- আনঅথোরাইজ পেমেন্ট হয়ে থাকলে সেই ক্ষেত্রে সেম চ্যানেলে পেমেন্ট রিফান্ড করা হবে, গেটওয়ের ওপর নির্ভর করে সময় লাগতে পারে-১ থেকে ৭ দিন বা এর বেশী
- সার্ভিস বা ডোমেইনের বিলের মেয়াদ শেষ হওয়ার ৫ দিন পর লেট ফী অ্যাড হবে ইনভয়েসের সাথে, এই লেট ফী ক্লাইন্টকে পেমেন্ট করতে হবে বাতিল করার কোনো সুযোগ নেই।
- SINDABAD HOST যেকোনো সময় যেকোনো প্যাকেজ পরিবর্তন /সংশোধন /বাতিল করতে পারবে, এবং যেকোনো প্যাকেজের মূল্য পরিবর্তন /সংশোধন করতে পারবে।
৪। যদি কোনও শেয়ার্ড/রিসেলার অ্যাকাউন্টের একটি অতীত বকেয়া ইনভয়েস থাকে, তাহলে আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি সম্পাদন করব।
- ১-২ দিন – কোনও পদক্ষেপ নেওয়া হবে না
- ৩ দিন – অ্যাকাউন্টগুলি স্থগিত করা হবে
- ৭ দিন – অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে।
যদি কোনও VPS-এর একটি অতীত বকেয়া ইনভয়েস থাকে, তাহলে আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি সম্পাদন করব।
- ১-২ দিন – কোনও পদক্ষেপ নেওয়া হবে না
- ৩ দিন – অ্যাকাউন্টগুলি স্থগিত করা হবে
- ৪ দিন – অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে
কোনও ইনভয়েস বিলম্বিত হওয়ার সাথে সাথে ডেডিকেটেড সার্ভারগুলি স্থগিত করা হবে।
নেওয়ার সময় কাস্টমার অবশ্যই সব কিছু বুঝে নিবে, যদি বুজে না নেই সেটা কাস্টমারের দায়ভার নিতে হবে , ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার পর কাস্টমার কোনো কিছু চেঞ্জ করার ফলে বা কোনো সেটিং বা কোড বা প্লাগিন চেঞ্জ বা ডিলেট করার কারণে ওয়েবসাইট যদি নষ্ট বা এলোমেলো হয়ে যায়, যায় জন্য সম্পূর্ণ দায়ভার কাস্টমারের, পরবর্তীতে এটা ঠিক করতে হলে ফী দিতে হবে, আমরা শুধু এককালীন ওয়েবসাইট ফী নিয়ে থাকি এই জন্য ওয়েবসাইট ডেলিভারি এর পর দায়িত্ব কাস্টমারের। পরবর্তীতে এইসকল কথা গ্রহণ যোগ্য নয়
১. আমি ওয়েবসাইট এর কিছুই করি নাই, আমি অনেক দিন ঢুকি নাই
২. আমি কিছু চেঞ্জ করি নাই, আমি জানি না
৩. আমি না বুঝে এইগুলো করছি
এই সকল প্রশ্নের উত্তর একটাই যখন ওয়েবসাইট ডেলিভারি দেওয়া হয়েছিল, তখন আপনাকে কমপ্লিট ওয়েবসাইট দেওয়া হয়েছিল।
২. আমাদের সকল ওয়েবসাইট থিমে GPL লাইসেন্স ব্যবহার করা সুতরাং একই থিম বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে, কেউ বলতে পারবে না এটা আমার অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যদি কারও প্রিমিয়াম ওয়েবসাইট থিম দিয়ে বানিয়ে নেই তাহলে সেই থিম শুধু তারই থাকবে আর কেউ ব্যবহার করতে পারবে না।
SINDABADHOST is an IT company in Bangladesh’s ICT sector. Since 2016, SINDABADHOST has been providing a wide range of services — including domain registration, web hosting, web servers, website design and development, online radio, graphic design, and more.
Please read the terms carefully before using SINDABADHOST’s services. If you wish to use our services, you must agree to these terms.
SINDABADHOST is the sole owner of the information collected on its website. We collect user data at various points throughout our website.
To use the SINDABADHOST website, a user must first complete a registration form. During registration, users are required to provide contact information (such as name and email address). We use this information to communicate with users regarding the services available on our site.
However, in certain situations, users may be required to provide their NID or other documents, such as:
When requesting changes to the email or other details of a SINDABADHOST account
During SINDABADHOST account verification
If a domain or hosting service is suspended for any reason
For BDIx-related services
All the above information will be kept strictly confidential by SINDABADHOST.
If a user violates SINDABADHOST’s terms and engages in any legal wrongdoing, SINDABADHOST reserves the right to use the user’s information to take appropriate legal action.
- Instant Delivery (Domain, Hosting, VPS, Email Hosting, Reseller Hosting)
Domain, hosting, VPS, email hosting, and reseller hosting services are delivered instantly, provided there are no technical issues or payment complications.
However, if the service is not activated instantly for any reason, it may take 5 to 30 minutes to complete activation.
For other services, delivery may take 5 minutes to up to 72 hours. Payment via Gateway
After making a payment through a payment gateway, if the invoice still shows as unpaid, please open a support ticket with your payment information.
SINDABADHOST will contact the payment gateway to resolve the issue.
In such cases, it may take 6 to 72 hours to verify and update the payment, and your order will remain inactive until the issue is resolved.Note:
Because we may need to communicate with third-party payment gateways, their response time may cause delays. You must wait until a reply is received.Manual Payments
For manual payments made via Bkash/Rocket/Nagad/Bank/PayPal, confirmation may take 5 minutes to up to 12 hours.Note:
If the invoice number is entered incorrectly during manual payment, the wrong invoice may be marked as paid and the associated service may be activated.
In such cases, refunds will not be eligible, and the client must make a new payment for the correct invoice.
- Shared Hosting Refunds
The return policy applies to shared hosting. Users may request a refund within 7 days without providing any reason.
Refund requests made after 7 days will not be accepted. Domain Registration & Transfer
Once a domain is registered or a transfer has been initiated, no refund will be issued for that domain.VPS & Dedicated Server
All VPS and Dedicated Server services are completely non-refundable.Reseller Hosting
No money-back guarantee applies to reseller hosting services.Violation of Terms
If your service is canceled, suspended, or terminated due to violation of our terms, no refund will be granted.Account Credit Balance
Funds added to the client account are non-refundable and can only be used to purchase services.Renewals
After renewing a service, refund requests will not be accepted.Service Downgrade
No refund or credit will be issued if you downgrade your service.Cancellation Requests
Cancellation requests made outside the client area will not be accepted.After Submitting a Cancellation Request
Once a cancellation request is submitted, the account cannot be reactivated under any circumstances.
You must purchase a new package if you want the service again.Refund Processing Time
After submitting a cancellation request, you must open a ticket to the Billing Department.
Depending on the payment gateway, refunds may take 1 to 15 days to process.
All refunds will be issued after deducting sending charges, gateway fees, and cash-out fees.
Refund of Credit Balance
If you request a refund of the credit balance in your SINDABADHOST account, it will be processed within 1 minute to 1 hour.
To receive this refund, you must clearly mention in your ticket that you want a credit balance refund.
SINDABAD HOST provides 24/7 customer support through Support Tickets, Live Chat, Call Center, and Facebook Page Messenger.
Note:
Technical support is not available through Live Chat, Call Center, or Facebook Messenger.
For all technical issues, you must open a Support Ticket.
A SINDABAD HOST agent will respond within 5 minutes to 1 hour.
On special holidays or due to certain situations, live chat may be unavailable, and ticket response time may be delayed.
SINDABAD HOST Support Levels
L1 Support – Handles basic/initial level support
L2 Support – Handles medium-level support
L3 Support – Handles advanced/high-level support
L1 & L2 Response Time: 5 minutes to 1 hour
L3 Response Time: 1 hour to 6 hours
Response time and solution time may vary depending on the nature of the issue.
If third-party services are involved, it may take 1 to 7 days, depending on their response time.
Billing & General Support
Billing and non-technical support response time: 1 to 24 hours
Important Note
Call support is always treated as low priority, so calls may not be received at all times.
Please use Live Chat or Support Ticket for better assistance.
Live Chat → Instant response
Support Ticket → 5 minutes to 1 hour response time
No Refund After Domain Registration
Once the domain has been successfully registered, no refund will be issued under any circumstances.Incorrect Information During Order
You are fully responsible for providing accurate information during the order process.
If any mistake occurs due to information provided by you—or even if a staff member assists you—the responsibility remains yours.
Therefore, always place the order yourself to avoid errors.Check Your Email After Registration
Important emails such as domain verification links and billing information will be sent to your email.
If you fail to verify the domain using the verification link, the domain may be suspended, and you will be responsible for it.Domain Renewal & Expiry
You must renew your domain before it expires.
After expiration:Extra fees may apply
Domain transfer will not be allowed
DMCA, Spamming, Trademark & Abuse Reports
If any DMCA, spamming, phishing, trademark, or other abuse reports are received, SINDABAD HOST reserves the right to suspend the domain without any prior notice.
No objection from the client will be accepted.
If a trademark domain is registered, it may also be suspended without notice.Domain Control Panel & Transfer Limitations
SINDABAD HOST provides the domain control panel via WHMCS, and full domain control features are available there.
Requests for any alternative control panel will not be accepted.
Domains cannot be moved to any external provider—only internal transfers within SINDABAD HOST accounts are allowed.Review Registry Terms Before Purchase
Before buying any domain, review the official registry’s terms and conditions from their website.
If the main registry suspends or deactivates the domain after purchase, SINDABAD HOST cannot take responsibility.
In such cases, you must contact the registry directly.
SINDABAD HOST acts only as a domain reseller and does not have full control.Search Engine / Social Media / ISP Blocks
Sometimes Google or Facebook may block a domain due to content violations or previous usage.
In such cases, the client must take responsibility.
In Bangladesh, BTCL may block certain domains—always check before purchasing.
After purchase, no complaints or refund requests will be accepted.Adult or Anti-State Usage Not Allowed
Domains must not be used for adult content, illegal activities, or anti-state purposes.
Violations may result in immediate suspension without notice.Domain Registration & Transfer Non-Refundable
Once a domain is registered or a transfer is initiated, the payment is non-refundable.
Domain Reseller Terms
No Refund on Reseller Funds
Once funds are added to a reseller account, they are non-refundable and must be used only for registering domains.Registration Source Confidential
SINDABAD HOST does not disclose from which provider or registry domains are purchased.
However, a domain reseller panel and management system will be provided for your use.
1. cPanel Responsibility
After purchasing hosting from us, you must fully check and confirm your cPanel access.
If you fail to check your cPanel properly, the responsibility lies with you.
Once cPanel is handed over, any incorrect or accidental file/database change or deletion is entirely the client’s responsibility.
2. Prohibited Content & Usage
Our hosting services cannot be used for:
Adult content
Betting or gambling
PTC sites
Investment sites
Dollar buy–sell sites
Anti-state activities
Any kind of illegal website or demo
If such usage is detected, the hosting may be suspended or removed immediately without any prior notice.
3. Social Media Domain Blocking
If Facebook or any other platform blocks your domain, SINDABAD HOST is not responsible.
This responsibility lies entirely with the customer.
4. Hosting Renewal & Auto Termination
If your hosting bill is not paid on time and 7 days pass after the due date:
Your hosting will be deleted without any notice
All data will be permanently removed
Deleted data cannot be recovered
You must check emails or log in to the billing portal to know your due dates.
Emails/SMS may not always be delivered—so checking the portal is mandatory.
5. No File Storage Usage
Shared hosting cannot be used as a storage platform for uploading/downloading:
Videos
Audio
Large files
You may only store website-related files and databases according to your hosting plan’s limits.
6. DMCA, Spam & Abuse Reports
In case of:
DMCA report
Spamming
Trademark issues
Phishing links
Any other abuse reports
SINDABAD HOST may suspend or terminate your hosting without any prior notice.
No objections from the client will be accepted.
7. Email Delivery Disclaimer
Email delivery is not guaranteed on shared hosting.
Since multiple clients use the same server, if any user performs spam/phishing, the IP reputation may drop → causing email delivery failure.
For reliable emails, a dedicated mail hosting solution is recommended.
8. Backups & Data Loss
SINDABAD HOST is not responsible for any data loss due to:
Server crash
Technical issues
Remote backup failure
Although SINDABAD HOST stores automatic backups on remote servers, these backups may also fail due to technical reasons.
Clients must regularly download and store backups from cPanel on their own devices.
Remote backups are not guaranteed.
9. Site Migration / Transfer
cPanel-to-cPanel migration is free
Migration time depends on number of cPanels & disk size → from 1 hour up to 72 hours
Manual migrations cost ৳500–৳2000
For VPS or Dedicated servers:
Root access migration is free
From non-root: 20 accounts free → after that ৳100 per account
Same rules apply for resellers.
10. Backup Policy
SINDABAD HOST keeps 7/14 days auto remote backups, but does not guarantee these backups.
Backups may fail due to issues in the remote or main server.
These backups are for internal use only.
Clients must maintain their own personal backups.
Note:
Audio, video, and zip files are not included in remote backups.
Only website content and database backups are stored.
11. Backups for Suspended/Terminated Accounts
If you need a backup of a suspended or terminated account:
A one-time fee of ৳500 is required
Backups are kept for 7 days only
No guarantee is provided for terminated account backups
12. DMCA Compliance
Most of our servers are located in the USA and must follow U.S. laws including the DMCA.
We must comply with:
DMCA Takedown Notices
UDRP Notices
Other legal requests
Clients must accept that such notices will be forwarded and acted upon.
13. Strictly Prohibited Content
The following are NOT allowed:
❌ Movie downloading/uploading (audio/video)
❌ Copyrighted content (audio/video/image/text)
❌ IRC bots/scripts or servers
❌ Proxy scripts / anonymizers
❌ Image hosting scripts
❌ Autosurf / PTC / PPC / PTS sites
❌ Bruteforce programs
❌ Spam or mail bombing
❌ Banner ad rotation services
❌ File dump/mirror services
❌ Commercial audio streaming
❌ HYIP or investment programs
❌ Forex, E-Gold, Ponzi, MLM, pyramid schemes
❌ Lottery/gambling sites
❌ Hacking-related sites
❌ Illegal activity sites
❌ Live sports streaming
❌ Bots (IRC, Telegram, etc.)
❌ Warez or pirated content
❌ Phishing content
❌ Bulk mailing
❌ Video tube sites
❌ IP scanners, brute-force tools
❌ Financial institution sites (banking, insurance) — without written approval
❌ Pharmaceutical sites
❌ File storage or backup storage
❌ File upload websites
❌ Distribution of confidential/personal information
❌ Mobile app download hosting
❌ NextCloud / OwnCloud / similar platforms
Any account hosting the above content will be immediately taken offline.
1. NID Verification Requirement
For BDIX VPS and all Dedicated Servers, providing your National ID (NID) Card is mandatory.
2. Cancellation Policy
To cancel a VPS or Dedicated Server, you must submit a cancellation request at least 1 month in advance.
If no cancellation request is submitted 1 month prior, the client must pay the next month’s invoice.
3. Refund Policy
We do not offer refunds for:
VPS
Dedicated Servers
Any Reseller Hosting
All sales are final.
4. VPS CPU Usage Policy
Clients must not run any process on their VPS that:
Keeps CPU load above 0.9 for an extended period
Creates high CPU load on the host node
Uses the equivalent of a full CPU core for a long duration
Excessive CPU usage may result in:
Reboot
Shutdown
Suspension of the VPS
This may happen without warning, regardless of the duration.
5. Backup Policy
By default, no data backup is included for VPS/Dedicated Server users.
We do not store any customer data backups on our side, not even for disaster recovery purposes.
Clients are fully responsible for creating and maintaining their own backup strategy.
6. Strictly Prohibited Uses
The following activities are strictly prohibited, and accounts engaged in these will be immediately suspended or terminated:
❌ Software, Games & Platforms
Minecraft, its variations, or anything related to Minecraft (including control panels or websites – no exceptions)
Multics
Chobots, Starbound, Runescape
Teamspeak or Mumble
❌ Network Abuse & Security Violations
DoS (Denial of Service) attacks
Port scanning
TOR, VPN, Proxy, or any anonymity services
IP spoofing
Booter/Stresser services
Nested virtualization
High CPU/IO/Network usage applications
❌ Illegal Activities
DMCA-violating content (applies even if you are outside the USA)
Torrents
Piracy / illegal downloads
Fake or replica product websites
Virtual currency mining (*coin mining)
HentaiAtHome
Illegal content of any kind
❌ Traffic Manipulation / Bots
HitLeap or any artificial traffic generation tool
iBusinessPromoter or similar software
❌ Region-specific Prohibited Content
LIULIANGKUANG
Chinese private game servers or related websites
Anything related to ZenCash
1. Customer Responsibility After Delivery
At the time of website delivery, the customer must fully understand all aspects of the website.
If the customer fails to understand or mismanages the website after delivery, the responsibility lies entirely with the customer.
Any changes to settings, code, plugins, or content after delivery that cause the website to malfunction, break, or become disorganized are fully the customer’s responsibility.
Any subsequent fixes or corrections will incur additional fees.
Our service fee is one-time for website development, so post-delivery issues are not covered.
The following statements are not valid after delivery:
“I haven’t done anything with the website, I haven’t logged in for a long time.”
“I haven’t changed anything, I don’t know what happened.”
“I did it without understanding.”
Reason: At the time of delivery, the customer received the complete, fully functional website.
2. Theme Licensing
All website themes provided by us use GPL license, meaning:
The same theme may be used on multiple websites.
No one can claim exclusive ownership over a GPL-licensed theme.
Exceptions:
If a website is built using a premium theme, that theme is exclusive to that client and cannot be used on other websites.
1. Account Control & Closure
SINDABAD HOST reserves the right to suspend or close any customer account without reason.
Once an account is registered with SINDABAD HOST, it cannot be removed or deleted, though information can be updated under certain conditions.
When registering your account with SINDABAD HOST, you must provide accurate and correct information. Later, you may be required to provide NID or other documentation in the following cases:
Updating account email or other information
Account verification
If a domain or hosting is suspended for any reason
In cases of misconduct or violation
2. Misconduct Policy
If a client behaves inappropriately toward SINDABAD HOST staff, administrators, or any other personnel regarding service-related matters, SINDABAD HOST reserves the right to suspend, remove, or close the client account.
Once an account is suspended or closed for misconduct, it cannot be reactivated, and all associated services will become unusable.
3. Service Payments & Billing
Unauthorized payments: Refunds will be processed via the same payment channel. Refund times may vary depending on the gateway (1–7 days or longer).
Late fees: A late fee will be applied 5 days after a service or domain invoice expires, and the client must pay this fee. It cannot be waived.
Package changes: SINDABAD HOST reserves the right to change, modify, cancel, or adjust any package and pricing at any time.
Outstanding invoices – Shared/Reseller accounts:
Day 1–2: No action
Day 3: Account suspended
Day 7: Account terminated
Outstanding invoices – VPS accounts:
Day 1–2: No action
Day 3: Account suspended
Day 4: Account terminated
Outstanding invoices – Dedicated servers:
Account will be suspended immediately if invoices are delayed.
4. Customer Responsibility After Website Delivery
Customers must fully understand the website at the time of delivery.
If a customer makes any changes to settings, code, plugins, or content after delivery that causes the website to malfunction or break, full responsibility lies with the customer.
Any subsequent fixes will incur additional fees, as the development fee is one-time only.
The following statements are not acceptable after delivery:
“I haven’t done anything with the website; I haven’t logged in for a long time.”
“I haven’t changed anything; I don’t know what happened.”
“I did it without understanding.”
Reason: At the time of delivery, the customer received a complete and fully functional website.
5. Theme Licensing
All websites use GPL-licensed themes, meaning the same theme may be used across multiple websites.
No one can claim exclusive rights to a GPL theme.
Exception: If a website is built with a premium theme, that theme is exclusive to the client and cannot be used on other websites.
টার্ম অফ সার্ভিস পরিবর্তন । Change to the TOS
SINDABAD HOST যেকোনো সময় কোনও নোটিশ ছাড়াই তার নীতিমালা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে | SINDABAD HOST reserves the right to revise its policies at any time without notice.