হোস্টিংয়ের ওপর সর্বোচ্চ ৫০% ছাড় ! .COM ডোমেইন রেজিস্টার ১৩৯০ টাকা .TOP ডোমেইন রেজিস্টার ১৯৯ টাকা !

Refund Policy

✳ রিফান্ড নীতি – SINDABAD HOST

✔ যদি SINDABAD HOST এর সাপোর্ট বা অন্য কোনো কারণে কোনো সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে ক্লায়েন্ট রিফান্ডের জন্য আবেদন করতে পারবে। ৭ দিনের বেশি হলে রিফান্ড রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না।

✔ একবার কোনো ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে, কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। এছাড়াও, যদি ডোমেইন ট্রান্সফার শুরু হয়ে থাকে, সেটার জন্যও কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।

✔ কোনো VPS বা Dedicated Server সম্পূর্ণভাবে নন-রিফান্ডেবল।

Reseller Hosting এ কোনো মানিব্যাক গ্যারান্টি নেই।

✔ যদি আপনার সার্ভিস SINDABAD HOST এর শর্তাবলী না মানার কারণে ক্যানসেল/সাসপেন্ড/টার্মিনেট করা হয়, তাহলে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।

✔ ক্লায়েন্টের একাউন্টে জমা থাকা টাকা ফেরত দেওয়া যাবে না, তবে এটি অন্য সার্ভিস কেনার জন্য ব্যবহার করা যাবে।

✔ ক্লায়েন্ট এরিয়া ব্যতীত অন্য কোনো স্থানে থেকে ক্যানসেল রিকোয়েস্ট করলে গ্রহণযোগ্য হবে না।

✔ ক্যানসেল রিকোয়েস্ট সাবমিট দেওয়ার পর, সেই একাউন্ট রিএক্টিভ করা যাবে না, নতুন করে প্যাকেজ কিনতে হবে।


✳ ক্যানসেলেশন এবং রিফান্ড প্রক্রিয়া

✔ সার্ভিস ক্যানসেল করতে চাইলে, ক্লায়েন্ট Client Area থেকে ক্যানসেল রিকোয়েস্ট সাবমিট করতে হবে:

  1. যেই প্যাকেজটি ক্যানসেল করতে চান তার পাশে থাকা আইকন ক্লিক করুন।

  2. ‘Request Cancellation’ চাপুন।

  3. ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

বিকল্প:

  • Immediate Cancellation: ক্যানসেল রিকোয়েস্ট দেওয়ার ১–২৪ ঘন্টার মধ্যে আপনার প্যাকেজ ডিলেট হয়ে যাবে।

  • End of Billing Period: প্যাকেজ শেষ বিলিং তারিখ পর্যন্ত একটিভ থাকবে এবং পরে স্বয়ংক্রিয়ভাবে ক্যানসেল হবে। এই অপশন সিলেক্ট করলে রিফান্ড প্রযোজ্য হবে না।

✔ ক্যানসেল রিকোয়েস্ট সাবমিট করার পর Billing Department একটি টিকেট ওপেন করবে। পেমেন্ট গেটওয়ের ওপর নির্ভর করে, প্রক্রিয়াটি ১ থেকে ১৫ দিন সময় নিতে পারে। যেকোনো রিফান্ডে সেন্ডিং চার্জ/গেটওয়ে চার্জ/ক্যাশ আউট চার্জ কেটে নেওয়া হবে।

✔ যদি ক্লায়েন্ট SINDABAD HOST একাউন্ট থেকে ক্রেডিট ব্যালেন্স রিফান্ড চায়, তাহলে তা ১ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে প্রক্রিয়াকৃত হবে। টিকেটে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি ক্রেডিট ব্যালেন্স রিফান্ড চাইছেন।

Scroll to Top